আমি কোচ হলে রোনালদোকে একাদশে রাখতাম না
পরের ম্যাচে রোনালদোকে নিয়ে খেলে ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে আরো বড় ব্যবধানে, ৪-০ গোলে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রোনালদোকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন তার সাবেক ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
কেন রুনি দল থেকে রোনালদোকে বাদ দিতে বললেন? কারণ তিনি চাইছেন নতুন কোচ এরিক টেন হ্যাগ দলে যেন আরো প্রাণশক্তি যোগ করেন। সেটা করতে গিয়ে যদি রোনালদোকেও দল থেকে বাদ দিতে হয়, তাহলেও পরোয়া করেন না তিনি।
মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের বর্তমান কোচ রুনি জানান, তার সাবেক সতীর্থ রোনালদো এখনো দলে জায়গা করে নেয়ার মতো ফিট নন। সেটা তার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে মনে হয়েছে। যে ম্যাচে ৪-০ গোলে হেরে ইউনাইটেড শেষ ৩০ বছরে প্রথম বারের মতো চলে গেছে লিগ টেবিলের তলানিতে।
দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনি বলেন, ‘আমি কোচ হলে রোনালদোকে খেলাতামই না। মার্কাস র্যাশফোর্ডকেও একাদশে রাখতাম না। আমি যদি টেন হ্যাগের জায়গায় থাকতাম, তাহলে আমার প্রধান চিন্তা থাকত কী করে আমি মাঠে আরও বেশি প্রাণশক্তি যোগ করতে পারি।’
তিনি আরো বলেন, ‘ইউনাইটেড একটা সেন্টার ফরোয়ার্ডও কিনতে পারেনি এই দলবদল মৌসুমে। যার মানে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তারা রোনালদোর ওপর অনেক বেশি নির্ভর করেছে। সে ভালোভাবে অনুশীলন করেনি এর পরও।’
রোনালদোকে একাদশ থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে রুনি বলেন, ‘তাকে দেখে মনে হচ্ছিল, ম্যাচের জন্য ফিট হতে তার আরো অনেক সময় লাগবে। টেন হ্যাগের দলের প্রাণশক্তি প্রয়োজন। সেটা করতে হলে রোনালদোকেও বসাতে হতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা