পাপন ভাই আমাকে চাপে রাখে: সাকিব
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ২১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এবার এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে উঠেছে তার। কিন্তু কিন্তু প্রশ্ন থেকে যায়, এই গুরুদায়িত্ব কাঁধে নিতে তার আগ্রহ ছিল কতটা?
সংযুক্ত আরব আমিরাতের এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার বাংলাদেশ দল উড়াল দেবে। তার আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন সাকিব। সেখানে নেতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন শুনেছেন। যার বেশিরভাগ উত্তরই মজার ছলে দিয়েছেন এই ক্রিকেটার।
শুরুতে অধিনায়ক নির্বাচন করার কারণ জানতে চাইলে হাসিমুখে সাকিব উত্তর দিয়েছেন, ‘এমন হতে পারে, পাপন ভাই (নাজমুল হাসান) আমাকে চাপে রাখে। এটা (অধিনায়কত্ব) দিয়ে একটা চাপে রাখার সুযোগ থাকে।’
শুরুতে মজা করলেও কারণটা সাকিব ঠিকই জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয় যেহেতু জায়গাগুলো (অধিনায়কত্ব) চ্যালেঞ্জিং এবং সেই জায়গাগুলোতে আমি বোর্ডের কাছে সেরা অপশন। হয়তো এ কারণে আমাকে নির্বাচন করা হয়েছে।’
তৃতীয় মেয়াদে এই দায়িত্ব নিতে সাকিব কতখানি আগ্রহী ছিলেন, এর উত্তরে এই অলরাউন্ডার বলেন, ‘কঠিন প্রশ্ন… আমি জানি না কতটুকু (আগ্রহ ছিল), তবে এখন আমি অনেক অনুপ্রাণিত। আমি চেষ্টা করবো আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে চেষ্টা করবো যতটুকু দলের ভালো করা যায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা