আগামী ৩ মাস যেভাবে কাটবে টেস্ট ও ওয়ানডে দলের হেড কোচ ডোমিঙ্গোর সময়
তাহলে কে হেড কোচের দায়িত্বে থাকবেন? সে প্রশ্নের জবাবে বিসিবি প্রধানের ব্যাখ্যা, ‘টিম ডিরক্টের খালেদ মাহমুদ সুজন থাকে। ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ভাই (জালাল ইউনুস) থাকবেন। আমিও যাব। আমিও থাকবো। তবে ডোমিঙ্গো যাবে না।’
কেন তাকে পাঠানো হবে না? তার ব্যাখ্যায় নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা চাই নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার স্বাধীনভাবে কাজ করুক। হেড কোচ থাকলে তার পক্ষে ইচ্ছেমত কাজ করা কঠিন হতে পারে।’
পাপন বুঝিয়ে দিলেন, ‘শ্রীধরন শ্রীরামকে স্বাধীনভাবে কাজ করার জন্যই ডোমিঙ্গোকে এশিয়া কাপ থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিন মাসের বিশ্রাম বা বিরতি দেয়া হচ্ছে।’
ডোমিঙ্গো কি এমন বিরতি চেয়েছিলেন? তাকে যে ব্রেক দেয়া হচ্ছে, তা তিনি কিভাবে নিচ্ছেন? ডোমিঙ্গো মনে করেন, তার অবশ্যই একটা ব্রেক দরকার ছিল। তাই মুখে এমন কথা, ‘হ্যাঁ, অবশ্যই আমার একটা ব্রেক দরকার ছিল। আমার পরিবারকে সেভাবে সময় দিতে পারিনি। পরিবারকে আরও বেশি সময় দেয়া দরকার। মাঝে ৫ সপ্তাহ কাটিয়ে এলাম।’
ডোমিঙ্গো তার দক্ষিণ আফ্রিকায় কোচিং করানোর সময় শিখেছেন, মাঝে মধ্যে ক্রিকেটার ও কোচিং স্টাফদের ব্রেক দরকার। আর আমার দক্ষিণ আফ্রিকায় কাজ করার সময় আমি শিখেছি, জেনেছি মাঝে মধ্যে একটু বিশ্রাম, বিরতি একান্তই দরকার। তাতে করে ক্রিকেটার ও কোচিং স্টাফদের মানসিক সজীবতা ও সতেজতা ফিরে আসে। বাংলাদেশে কাজ করতে এসে অতীতে যা পাইনি আমি।’
‘আমি যখন দক্ষিণ আফ্রিকার কোচ ছিলাম তখন যত ম্যাচ খেলেছি আমাদের বাংলাদেশ দলের ক্রিকেটাররা তার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে। বেশি খেলার কারণে মানসিক দিক থেকে ফেটিক চলে আসতে পারে এবং পারফরমেন্সও ক্ষতিগ্রস্ত হতে পারে। ’
বাংলাদেশের টেস্ট আর ওয়ানডে কোচ মনে করেন, ‘টিম বাংলাদেশে আরও বেশি খেলোয়াড় দরকার। যাতে করে আমরা কিছু প্লেয়ারকে বিশ্রাম দিতে পারি। আমাদের আগামীতে অনেক খেলা এবং সামনের বছর অনেক বেশি ম্যাচ খেলতে হবে। এর পাশাপাশি অনুশীলন, ভ্রমণ ও প্রস্তুতি মিলে আরও অনেকটা সময় জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।’
সামনের তিনমাস জাতীয় দল শুধু টি-টোয়েন্টি খেলবে। আর তিনি থাকবেন তার বাইরে। এ সময়টা কি করে কাটবে তার?
ডোমিঙ্গো আগামী দুই সপ্তাহর মধ্যে তা লিখে জানাবেন বোর্ড সভাপতির কাছে। তবে এরই মধ্যে তার কিছু লক্ষ্য পরিকল্পনা চূড়ান্ত বলে জানিয়েছেন। ‘আমি দুবাই যাব। তামিম, মুমিনুল, শান্ত ও ইয়াসির আলী রাব্বি সহ বেশ কজন টেস্ট প্লেয়ার সেখানে খেলবে। দেখতে। যা খুবই কাজে দেবে। এছাড়া বাংলাদেশের জাতীয় লিগ দেখার ইচ্ছে আমার। এগুলোই আমার আগামী দিনের লক্ষ্য ও পরিকল্পনার অংশ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live