ওয়াকারকে পাল্টা জবাব দিলেন ইরফান পাঠান
অবশ্য এখানে কেউ কারো নাম ধরে আক্রমণ করেননি। তবে পরোক্ষভাবে যে কটাক্ষের কাজ সেরেছেন তা বলাই বাহুল্য।
পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারতীয়রা। তাই শাহীনের চোটে পড়ার খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভারতকে খোঁচা দিয়ে একটি টুইট করেন ওয়াকার ইউনুস।
টুইটে এই পাক ক্রিকেটার লেখেন, ‘শাহীনের চোটে পড়া ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য স্বস্তির খবর। তাকে এশিয়া কাপে না পাওয়াটা সত্যিই দুঃখজনক। দ্রুত সুস্থ হয়ে ওঠো চ্যাম্প।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটে জয়ের পথে শাহীন একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতীয়দের টপ অর্ডার। তার গতি আর সুইংয়ে পরাস্ত হয়েছিলেন লোকেশ রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা। আর এই বিষয়টিকে সামনে এনেই ভারতকে খোঁচা দিয়েছিলেন ওয়াকার।
ভারতের সাবেকরাও মুখ বুজে খোঁচা সহ্য করার পাত্র নন। ওয়াকারের টুইট দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন দেশটির সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। সোমবার এক টুইটে ইরফান লিখেছেন, ‘(জাসপ্রিত) বুমরাহ এবং হার্শালের (প্যাটেল) এশিয়া কাপে না খেলাটা অন্য দলগুলোর জন্য স্বস্তির বিষয়।’
সরাসরি ওয়াকারের নাম উল্লেখ না করলেও তার টুইট দেখে এটা আঁচ করা কষ্টকর নয় যে, পাকিস্তানি কিংবদন্তির খোঁচার জবাব দিতেই এমনটা লিখেছেন তিনি।
এশিয়া কাপে ২৮ আগস্ট একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সুপার টুয়েলভে একই গ্রুপে থাকায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা হবে তাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা