অবিশ্বাস্য ভাবে শেষ হলো ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচ দেখেনিন ফলাফল
হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য ২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবারও বাজে শুরু করে জিম্বাবুয়ে। বাজে ব্যাটিংয়ে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়া জিম্বাবুয়ে এদিন নিজেদের প্রথম উইকেট হারিয়েছে মাত্র ৭ রানে। দীপক চাহারের দারুণ এক ইনসুইং ইয়র্কারের লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ইনোসেন্ট কাইয়া।
শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে ৬ রান করা কাইয়াকে ফেরান চাহার। ছয় ওভার পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার টাকুডজোয়ানাশে কাইতানো। চারে নামা টনি মুনিয়োঙ্গোর সঙ্গে দারুণ এক জুটি গড়েন তোলেন মন উইলিয়ামস। তবে তাদের জুটি পঞ্চাশ পেরোনার আগেই ভারতকে উইকেট এনে দেন অক্ষর প্যাটেল।
বাঁহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৪৬ বলে ৪৫ রান করা উইলিয়ামস। অভিজ্ঞ এই ব্যাটারের বিদায়ের পর আউট হয়েছেন মুনিয়োঙ্গোও। আভেষ খানের শর্ট লেংথ ডেলিভারিতে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ১৫ রানে ফেরেন তরুণ এই ব্যাটার। অধিনায়ক চাকাভা করতে পেরেছেন মাত্র ১৬ রান।
অস্বস্তি কাটিয়ে কাইতানো ব্যাটিং ফিরলেও সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ২২ বলে ১৩ রানের ইনিংস খেলে কুলদীপ যাদবকে উইকেট দিয়ে এসেছেন তিনি। রায়ান বার্লের দিকে তাকিয়ে থাকলেও দলের বিপর্যয় সামাল দিতে পারেননি। বরং ৮ রানে আউট হয়ে দলকে আরও খানিকটা বিপদে ঠেলে দিয়েছেন।
১৪৫ রানে ৬ উইকেট হারানোর পর আশা দেখাতে পারেননি লুক জংয়েও। তবে ইভান্সকে দিয়ে স্বাগতিকদের আশার আলো হয়ে ছিলেন রাজা। পেসার ইভান্সের সঙ্গে গড়েন ১০৪ রানের দুর্দান্ত এক জুটি। মাঝে ৮২ বলে সেঞ্চুরি তুলে নেন রাজা। সর্বশেষ ছয় ওয়ানডে ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ৯৫ বলে ১১৫ রানের ইনিংস খেলে রাজা ফিরলে জয়ের স্বপ্ন ধুলিসাৎ হয় জিম্বাবুয়ের।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুভমান গিলের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৮৯ রান তোলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেন গিল। এ ছাড়া ইশান কিশান ৫০ এবং শিখর ধাওয়নের ব্যাট থেকে এসেছে ৪০ রান। জিম্বাবুয়ের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন ইভান্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড