আজ বিকেলে দেশ ছাড়বে টাইগাররা
আরব আমিরাতে এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।
এবার নতুন উদ্যম নিয়ে খেলতে নামবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান দায়িত্ব পাওয়ার পর দলে ফিরেছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। কোচের পদেও এসেছে পরিবর্তন।
রাসেল ডোমিঙ্গো টি-টোয়েন্টি কোচের দায়িত্ব থেকে অব্যহতি পেয়েছেন। এই ফরম্যাটে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। তিনিই আদতে এশিয়া কাপে হেড কোচের মূল দায়িত্ব পালন করবেন।
এদিকে এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরুল হাসান সোহান চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাকা হয়েছে বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা