যে কারণে ক্রিকেটকে ঘৃণা করতেন বেন স্টোকস
ক্রিকেটই তাকে এনে দিয়েছে বিশ্বখ্যাতি। অথচ সেই ক্রিকেটকেই তিনি ঘৃণা করেছিলেন। যে ক্রিকেটের কারণে এত জনপ্রিয়তা, এত কদর, সেই ক্রিকেটকে কেন ঘৃণা করেছিলেন- বেন স্টোকসের মুখেই শোনা যাক।
ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক বলেন, আমি যখন আইপিএলে রাজস্থান রয়েলসের হয়ে খেলতাম, তখন আমার বাবা সেটা দেখতে পছন্দ করতেন। তিনি চেয়েছিলেন আমি ক্রিকেট খেলি, কিন্তু ক্রিকেটের কারণে আমি তাকে শেষবারের মতো দেখতে পারিনি। এ কারণেই আমি ক্রিকেটকে ঘৃণা করতাম।
ইংলিশ এই তারকা অলরাউন্ডার বলেন, ইংল্যান্ড ক্রিকেট দলের সময়সূচি সম্পূর্ণভাবে পরিপূর্ণ এবং আমরা সারা বছর ক্রিকেট খেলছি। আমি আগেই বলেছি যে, টেস্ট ক্রিকেট আমার প্রথম অগ্রাধিকার এবং সবকিছু নির্ভর করে টেস্ট ম্যাচের সময়সূচির ওপর। এখন আমি দলের অধিনায়ক হয়েছি। আমার দায়িত্ব আরও বেড়েছে।
আইপিএল নিয়ে বেন স্টোকস আরও বলেন, আমি চার বছর ধরে আইপিএল খেলেছি এবং প্রতিটি মুহূর্ত পুরোপুরি উপভোগ করেছি। আইপিএল একটি দুর্দান্ত টুর্নামেন্ট। এখানে আপনি বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাবেন এবং অনেক দুর্দান্ত কোচের অধীনে খেলতে পারবেন। আইপিএলে খেলা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল কিন্তু আমি যেমন বলেছি আমাকে আইপিএলের সময়সূচি দেখতে হবে। সেই অনুযায়ী আমি যেকোনো সিদ্ধান্ত নিতে পারব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা