নিজের পছন্দের সেরা পাঁচ ব্যাটারের নাম জানালেন ওয়াটসন
অস্ট্রেলিয়া বিশ্বকাপে যদি কোনো বিশ্ব একাদশ খেলে, সেটি নির্বাচন করতে গেলে কোন পাঁচজনকে সবার আগে রাখবেন, আইসিসির এক অনুষ্ঠানে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডারের এই তালিকায় বাবর আজম, ডেভিড ওয়ার্নার, জস বাটলারের সঙ্গে জায়গা পেয়েছেন তরুণ শাহিন আফ্রিদি এবং সূর্যকুমার যাদব।
ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় সবার আগে আছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও আছেন সবার উপরে। র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে থাকার পাশাপাশি বোলারদের ওপর তার আধিপত্য বিস্তার করার সামর্থ্যের কারণেই বাবরকে সবার উপরে রেখেছেন ওয়াটসন।
তিনি বলেন, 'বাবরের পারফরম্যান্স নিয়ে ওয়াটসন বলেন, ‘দেখে মনে হয়, কোনো ঝুঁকিই নিচ্ছে না, অথচ বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে কত দ্রুত রান তুলছে। সে অস্ট্রেলিয়ার কন্ডিশনেও ভালো করতে যাচ্ছে। কারণ, তার টেকনিক কন্ডিশনের জন্য উপযুক্ত।'
বাবরের পরই ওয়াটসন রেখেছেন ভারতের ব্যাটার সূর্যকুমারকে। আইসিসি র্যাঙ্কিংয়েও বাবরের পরই আছেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। সূর্যকুমারের সাম্প্রতিক ফর্মের কারণেই তাকে রাখা, এমনটাই জানিয়েছেন ওয়াটসন।
ওয়াটসন তার তালিকায় বাবর-সূর্যকুমারের পর রেখেছেন নিজ দেশের ওয়ার্নারকে। অভিজ্ঞ এই ওপেনারের পর এই তালিকায় আছেন বাটলারও। মূলত সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে দুর্দান্ত ফর্মের কারণেই রাখা হয়েছে ইংল্যান্ড অধিনায়ককে। এই চার ব্যাটারের সঙ্গে ওয়াটসনের সেরা পাঁচে একমাত্র বোলার হিসেবে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা