'বাবরকে আউট করতে প্রয়োজন বিশেষ ডেলিভারি'
বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে এক সঙ্গে বলা হয়ে থাকে এসময়ের ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের চোখে চোখ রেখে টেক্কা দিচ্ছেন বাবর। আইসিসির র্যাঙ্কিংয়েও তিন সংস্করণেই উপরের দিকে আছেন পাকিস্তান অধিনায়ক।
এ বছর ওয়ানডেতে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। এই ফরম্যাটে চলতি বছর তার ব্যাটিং গড় বিবেচনায়ও সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে পাকিস্তান অধিনায়ক। এমন ইনফর্ম আর জাত ব্যাটারকে সাজঘরে ফেরাতে বোলারদের রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে।
স্টাইরিস বলেন, ‘আমি নিশ্চিত নই যে তাকে (বাবর) কীভাবে আউট করা যায়। আশপাশে এখন যারা আছে, তাদের মধ্যে সে-ই নাম্বার ওয়ান। যেটা সাধারণত করা হয়, তাকে সিঙ্গেল নিতে দিয়ে নন-স্ট্রাইকে পাঠিয়ে দেয়া। এটা কিন্তু নতুন কিছু নয়। দুই-তিন দশক ধরেই ভালো ব্যাটারদের ক্ষেত্রে এ রকম ঘটছে। বাবর আজমও এই কৌশলের সঙ্গে পরিচিত। এটি ওর ক্ষেত্রে কাজে দেবে কি না, আমি জানি না।’
বাবরকে আউট করা কঠিন সেটা মানেন স্টাইরিস কিন্তু পাকিস্তান অধিনায়ককে সাজঘরে ফেরাতে বোলারদের জন্য কিছু পরামর্শও দিয়েছেন তিনি। সাবেক এই কিউই ক্রিকেটারের মতে, বাবরের বিপক্ষে এমন সব ডেলিভারী করতে হবে, যেখানে এই ব্যাটার শট খেলতে আগ্রহী হবেন।
স্টাইরিস বলেন, ‘আমার মনে হয়, বোলারকে এ ক্ষেত্রে কিছুটা সাহস দেখাতে হবে। একটু ঝুঁকি নিতে হবে। এমন কোনো জাদুকরি ডেলিভারি, যেটা করতে গেলে ভয় লাগে যে একটু ভুল হলেই তো মাঠের ওপারে আছড়ে ফেলবে। এ রকম বিশেষ ডেলিভারি দেয়ার ঝুঁকিটা নিতে হবে। সে এখন যে মাপের ব্যাটার, এটাই হতে পারে সম্ভাব্য সেরা কৌশল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা