এশিয়া কাপে নতুন হেড কোচের নাম ঘোষণা করলো ভারত
দ্রাবিড় যাওয়ার আগ পর্যন্ত ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
সহকারী অধিনায়ক লোকেশ রাহুল, পেসার আভেষ খান এবং দীপক হুডার সঙ্গে হারারে থেকে দুবাইয়ের বিমান ধরার কথা লক্ষ্মণের। এদিকে কোভিড নেগেটিভ হওয়ার পর মেডিকেল টিম থেকে সবুজ সংকেত পেলেই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়।
টানা দুই সিরিজে থাকায় এশিয়া কাপের আগে সতেজ হয়ে ফেরার জন্য জিম্বাবুয়ে সফরে দ্রাবিড়সহ কোচিং প্যানেলের সবাইকে বিশ্রাম দিয়েছিল ভারত। যে কারণে জিম্বাবুয়েতে লোকেশ রাহুলের ভারতের প্রধান কোচের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ।
যেখানে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। এর আগে আয়ারল্যান্ড সফরে এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। আগামী ২৮ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live