বিপিএলে দল নিতে আগ্রহী ৫ পুরাতন ফ্রাঞ্চাইজি, দেখেনিন দল গুলো নাম
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে বিপিএলের এবারের আসর। সম্পূর্ণ নতুন রূপে এবারের আসরের জন্য দল বিক্রি করতে চাই বিসিবি। বিপিএলের নবম, দশম ও একাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে গত ২ আগস্ট বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে তিন বছরের জন্য।
প্রতিটি আসরেই খেলবে সাত দল। আগ্রহীদের ৩০ আগস্টের মধ্যে বিসিবির কাছে আবেদন জমা দিতে হবে। সে হিসাবে আর মাত্র ৫ দিন বাকি রয়েছে। জানা গেছে, এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ফিরে আসছে স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠানগুলো।
বিশেষ করে বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ আবারও ফ্র্যাঞ্চাইজ কিনতে যাচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানিয়েছেন, অন্তত পাঁচ প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের আগ্রহ প্রকাশ করেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা নেই। বিপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটি অচিরেই কাগজপত্র জমা দিবে। বসুন্ধরা গ্রুপের অধীন রংপুর রাইডার্স, আকতার ফার্নিচারের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন গ্রুপের ফরচুন বরিশালও অংশ নিবে বিপিএলে।
এর বাইরে প্রগতি গ্রুপের মালিকানায় সিলেট সানরাইজার্স অংশ নেওয়ার জন্য প্রস্তুত। রাজশাহী ও খুলনার ফ্র্যাঞ্চাইজির খবর এখনো মিলেনি। নিশ্চিত কিছু জানা যায়নি বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটসের বিষয়ে। তবে শেষ পর্যন্ত তাদের অংশগ্রহণ থাকার কথা বিপিএলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব