এশিয়া কাপে চমক দেখালো হংকং
বুধবার ছিল এশিয়া কাপ ক্রিকেটের বাছাইপর্বের শেষ দিন। যেখানে শেষ ম্যাচে আগে ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় আরব আমিরাত। তাদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই ছুঁয়ে ফেলে হংকং। যার সুবাদে এশিয়া কাপের মূল আসরে ভারত-পাকিস্তানের গ্রুপের টিকিট পেলো তারা।
ম্যাচটি অত্যধিক বড় ব্যবধানে জিতলে আমিরাতের সামনেও সুযোগ ছিল এশিয়া কাপের টিকিট পাওয়ার। কিন্তু হংকংয়ের উদ্বোধনী জুটিতেই একপ্রকার শেষ হয়ে যায় সেই আশা। দুই ওপেনার নিজাকাত খান ও ইয়াসিম মুর্তাজা ১০.৫ ওভারে গড়েন ৮৫ রানের জুটি।
অধিনায়ক নিজাকাতের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৩৯ রান। আরেক ওপেনার ইয়াসিম খেলেন ৪৩ বলে ৫৮ রানের ইনিংস। পরে বাবর হায়াত ২৬ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় তরান্বিত করেন। একইসঙ্গে পাইয়ে দেন এশিয়া কাপের মূল আসরের টিকিট।
ম্যাচের প্রথম ইনিংসে ইহসান খানের বোলিং তোপে পড়ে আমিরাত। চার ওভারের স্পেলে এহসান ২৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া আয়ুশ শুকলার শিকার ৩ উইকেট। আমিরাতের পক্ষে অধিনায়ক সিপি রিজওয়ান ৪৯ বলে ৪৯ ও জাওয়ার ফরিদ ২৭ বলে ৪১ রান করেন।
আমিরাতকে হারিয়ে এবার এশিয়া কাপের মূল আসরে বি গ্রুপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হতে হবে হংকংকে। আগামী ৩১ আগস্ট ভারত ও ২ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে হংকং।
এর আগে দিনের প্রথম ম্যাচে সিঙ্গাপুর অলআউট হয় মাত্র ১০৪ রানে। জবাবে মাত্র ৭.৫ ওভারে ১০৫ রান করে নেট রানরেট বাড়িয়ে রাখে কুয়েত। তবে তাদের প্রয়োজন ছিল হংকংয়ের পরাজয়। কিন্তু সেটি না হওয়ায় কুয়েতের স্বপ্নযাত্রার সমাপ্তি ঘটে বাছাইপর্বেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live