নেদারল্যান্ড থেকে এশিয়া কাপের বিমানযাত্রায় পবিত্র কুরআন পাঠ করছেন রিজওয়ান
সে সময় ওই ভিডিও ধারণ করে পাকিস্তান দলের এক ক্রিকেটার। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিক টক এ ভাইরাল হয়েছে। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টুইটার একাউন্টে ওই ভিডিওটি শেয়ার করা হয়।
পরে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার ভিডিওটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারপর থেকেই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ওই ভিডিওতে দেখা যায়, সকল পাক ক্রিকেটারই বিমানে বসে যার যার মতো করে সময় কাটাচ্ছেন। কিন্তু মোহাম্মদ রিজওয়ান ব্যতিক্রম; তিনি মনোযোগসহকারে পবিত্র কুরআন তেলাওয়াত করছেন।
বিমানে বসে রিজওয়ানের এই কুরআন তেলাওয়াত মুগ্ধ করেছে বিশ্বের অসংখ্য ভক্তকে। তাদের অনেকে আসন্ন এশিয়া কাপে রিজওয়ান ও পাকিস্তান ক্রিকেট টিমের জন্য শুভ কামনা জানিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন