অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো নিউজিল্যান্ড
রিব ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গিয়েছিলেন হেনরি। ইনজুরি কাটিয়ে ওঠায় দলে ফেরানো হয়েছে তাকে। এছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী সেয়ার্স।
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুটি ওয়ানডে খেলতে পারেননি উইলিয়ামসন। সবমিলিয়ে ২০১৯ বিশ্বকাপের পর মাত্র তিনটি ওয়ানডে ম্যাচে তাকে দলে পেয়েছে নিউজিল্যান্ড।
সেই উইলিয়ামসন এবার ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের মাটিতে শেষবার নিউজিল্যান্ড জিততে পেরেছিল ১৩ বছর আগে। এবার সেই খরা কাটিয়ে উঠতে চান কিউই দলপতি।
উইলিয়ামসন বলেন, 'আপনি চ্যাপেল-হ্যাডলি সিরিজ দেখেই বেড়ে উঠেছেন। এখানে দারুণ লড়াই হয়। এর আরেকটি অংশ হতে পারাটা বিশেষ কিছুই বটে। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো কতোটা কঠিন সেটা আমরা জানি, আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড- কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিল অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সেয়ার্স এবং টিম সাউদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা