‘কোহলিকে হালকাভাবে নিলেই পস্তাতে হবে পাকিস্তানকে’
পাকিস্তানের বিপক্ষে বরাবরই ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি। যদিও বেশ কিছুদিন ধরে রানখরায় ভুগছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। কিন্তু অনেকেই মনে করছেন, পাকিস্তানকে পেলেই হয়তো হারানো ফর্ম ফিরে পাবেন কোহলি। আর সেটাই হবে পাকিস্তানের চিন্তার অন্যতম কারণ।
ছন্দে না থাকা বিরাট কোহলিকে যেন হালকাভাবে না নেয় বাবর আজমরা, সে বিষয়টা আগেই তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন পাকিস্তানি বোলার ইয়াসির শাহ। তার মতে, কোহলিকে হালকা ভাবে নিলে ফল ভুগতে হতে পারে পাকিস্তানকে।
এক ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাৎকারে ইয়াসির বলেছেন, ‘বিরাটকে হালকা ভাবে যেন না নেয় পাকিস্তান। তার ছন্দ নেই মানছি; কিন্তু কোহলি বিশ্বমানের ক্রিকেটার। যে কোনো মুহূর্তে ছন্দে ফিরতে পারে।’ ইয়াসিরের মতো শঙ্কা রয়েছে অনেকেরই। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে কোহলির রেকর্ড অন্য যে কোনও ক্রিকেটারের চেয়ে ভাল।
বিশেষত টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলি ভালবাসেন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে। প্রতিবেশী দেশের বিরুদ্ধে সাতটি টি-টোয়েন্টি খেলে ৩১১ রান করেছেন। গড় ৭৭.৭৫। তিনটি অর্ধশতরান রয়েছে তার। ভারতের অন্য কোনো ব্যাটারের ২০০ রানও নেই।
আইপিএলের পর কোহলিকে মাত্র চারটি ম্যাচে খেলতে দেখা গেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি এবং দু’টি একদিনের ম্যাচে যথাক্রমে ১২ এবং ৩৩ রান করেছেন। অনেক আগে থেকেই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছেন ভারতের সাবেক অধিনায়ক। নিয়মিত ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে তাকে দেখা যাচ্ছে বেশ আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসী কোহলিই বিপদ পাকিস্তানের জন্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব