২ ব্যাটার, ৭ অলরাউন্ডার, ২ পেসার নিয়ে আগানিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
আর এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন পথচলা শুরু হবে বলা চলে। সাকিব আল হাসানের নেতৃত্বে সমর্থকদের স্বপ্ন ঘুরে দাঁড়ানোর। সাম্প্রতিক সময়ে যে সংক্ষিপ্ত ফরমেটে বাংলাদেশের পরিসংখ্যান খুবই ভয়াবহ।
এমনই পরিস্থিতিতে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে আফগানদের বিপক্ষে। অবস্থান আফগানিস্তানের যেমনই হোক না কেন, অভিজ্ঞতার বিচারে যতটাই পিছে থাকুক না কেন, সংক্ষিপ্ত ফরমেটে বাংলাদেশের চেয়ে তারা বেশ এগিয়েই আছে। অন্তত পরিসংখ্যান তো সেই কথাই বলছে।
২০১৪ সালে মিরপুরে ঘরের মাটিতে প্রথম বার মুখোমুখি হয় এই দুই দল, যেখানে জয়ী দলের নাম বাংলাদেশ। বলা যায় সে বাড়ই শেষ, এরপর থেকে আধিপত্য বিস্তার করে বাংলাদেশের সঙ্গে খেলেছে আফগানরাই।
দুই দল এখন পর্যন্ত মোট মাঠে নেমেছেন ৯ বার। যেখানে বাংলাদেশ শেষ হাসি হাসতে পেরেছে মাত্র তিনবার, পাঁচবার হেসেছে আফগানিস্তান। বাকি একটি ম্যাচ বৃষ্টির হাসির জন্য মাঠে গড়াতে পারেনি!
পরিসংখ্যান যে তাই কথা বলছে আফগানিস্তানের পক্ষে। আর বলা যায় এই ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। তাদের বিপক্ষে নিজেদের সেরা একাদশ টি সাজাতে হবে বাংলাদেশকে, এশিয়া কাপে জয় পেতে হলে ও শুভ সূচনা করতে হলে।
কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ?
নাঈম শেখ/মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন/ সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live