সাকিবদের মেন্টর হলেন ভারতের ব্যাড বয় শ্রীশান্ত
এবারের আসরে সাকিবের দল বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক বাংলাদেশি সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এদিকে সাকিবদের দলের মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার এস শ্রীশান্তকে।
আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় ব্যাড বয় তকমা ছিল ৩৯ বছর বয়সী সাবেক এই পেসারের। অনেকটা রগচটা এই ভারতীয় ক্রিকেটার বিভিন্ন সময় প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়িয়ে যেত। এছাড়াও শ্রীশান্তের ক্যারিয়ারের ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিও জড়িয়ে আছে।
সেই বিতর্কিত শ্রীশান্তকেই সাকিবদের মেন্টর হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেট ক্যারিয়ারে অবশ্য বল হাতে খুব একটা খারাপ করেননি শ্রীশান্ত। ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতের হয়ে ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যাওয়ার আগে তিন ফরম্যাট মিলিয়ে ৯০ ম্যাচ খেলেছেন শ্রীশান্ত। যেখানে মোট ১৬৯ উইকেট আছে শ্রীশান্তের নামের পাশে।
ক্রিকেটের পাশাপাশি রাজনীতি এবং অভিনয় জগতেও নিজের নাম জড়িয়েছেন শ্রীশান্ত। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর পর দল থেকে ছিটকে যাওয়ার ৮ বছর পর আবার মাঠে ফেরেন শ্রীশান্ত। ঘরোয়া কিছু ম্যাচও খেলেন এই পেসার কিন্তু জাতীয় দলের রাডারে নেই মেন্টরের দায়িত্ব পাওয়া শ্রীশান্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা