কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সব ম্যাচের টিকিট শেষ
কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির এই কর্মকর্তা জানান বছরের শুরুতে অনলাইন বিক্রি যখন শুরু হয়, তখনই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল।
আগামী ২৬ নভেম্বর আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। সেদিন মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো। সেই ম্যাচ নিয়ে টিকিট প্রত্যাশীদের চাহিদাও সবচেয়ে বেশি।
এরপর সবচেয়ে বেশি চাহিদাটাও আর্জেন্টিনার একটা ম্যাচ নিয়েই। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবেন মেসিরা।
সেই ম্যাচের টিকিটের চাহিদা আছে দ্বিতীয় সর্বোচ্চ, জানিয়েছেন কাতার আয়োজক কমিটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নাসের আল খাতের।
দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আল লুসাইল স্টেডিয়ামে। এই মাঠেই ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।
ফিফা চলতি মাসে জানিয়েছে, বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে এরমধ্যেই। আল খাতেরের আশা, মরুর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ দারুণ একটা উৎসবে পরিণত হবে।
বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি হবে ৩২ লাখ। যার প্রায় ১০ লাখ টিকিট যাচ্ছে পৃষ্ঠপোষক ও ফিফা পার্টনারদের কাছে।
টিকিট বিক্রির চাহিদায় শীর্ষ দশ দেশের বাকি দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, ব্রাজিল আর জার্মানি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা