কোহলি নাকি বাবর: রশিদ খান
আর সুপার ফোরে সেরা দুই দল হলে ফাইনালের লড়াইটাও হবে এ দুই দলের মধ্যে। ভারত-পাকিস্তানের লড়াইয়ের পাশাপাশি এ দুই দলের দুই বড় তারকা বাবর আজম ও বিরাট কোহলির প্রতিদ্বন্দ্বিতা দেখতেও মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে এ বিষয়ে শুরু হয়েছে নানান আলোচনা।
সে আলোচনায় নিজেকে নিরপেক্ষই রাখলেন আফগানিস্তানের রশিদ খান। সময়ের অন্যতম সেরা এ লেগস্পিনারকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে, দুজনের কথাই বলেছেন তিনি। রশিদ জানিয়েছেন, দুজনের বিপক্ষেই বোলিং করা কঠিন ও চ্যালেঞ্জিং। কারণ ভুল করার কোনো সুযোগ থাকে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ বলেছেন, ‘আমার কাছে দুজনকে বোলিং করাই সমান কঠিন। তারা যে মানের ব্যাটার, কোনো বাজে ডেলিভারিকে ছাড় দেবে না। তাই তাদের বোলিং করা কঠিন। তবে আমি চ্যালেঞ্জটা উপভোগ করি। তাদের বাজে ডেলিভারি করার কোনো অবকাশ নেই। তাই ঠিক জায়গায় বোলিংয়ের দিকে মন দেই।’
তিনি আরও যোগ করেন, ‘বাবর ও কোহলিকে বোলিং করা খুবই আনন্দের এবং শেখার অনেক বড় সুযোগ। উদাহরণস্বরুপ বলা যায়, আমি যখন সানরাইজার্স হায়দরাবাদের কেন উইলিয়ামসনকে বোলিং করতাম, তখন পরে বোলিং নিয়ে আমাদের অনেক কথা হতো। তার দেওয়া নানান পরামর্শ আমার অনেক কাজে লেগেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন