স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? ঠান্ডা করার উপায় জেনে নিন
রোদ থেকে সাবধান
যে কোনো মোবাইল ফোন সরাসরি সূর্যের তাপ শুষে নেয়। পাশাপাশি সকালে রোদে ব্যবহারের সময় ফোনে ব্রাইটনেস বাড়িয়ে নেয়া হয়। যার ফলে ব্যাটারি বেশি ব্যয় হয়। ফলে গরম হয়ে যায় ফোন। তাই ফোন যতটা সম্ভব রোদে ব্যবহার না করাই ভালো। তাতে সমস্যা খানিকটা হলেও কমবে।
তুলনামূলক কম ব্যবহার
যত ব্যবহার করা হবে। ততই গরম হয়ে যাওয়ার সম্ভবনা বেশি। পাশাপাশি ভিডিওর কারণেও অনেক ক্ষেত্রে মোবাইল গরম হয়ে যায়। সেই সঙ্গে একসাথে ব্লু-টুথ ও হটস্পট ব্যবহারও হিটের কারণ। তাই সেসব ক্ষেত্রে কিছুক্ষণের জন্য ব্লু-টুথ ও হটস্পট বন্ধ করে ফোন সুইচ অফ করে রাখুন।
কেস অর্থাৎ কভার খুলে রাখুন
ফোনের সুরক্ষার জন্য কভার খুব প্রয়োজন। তাই প্রায় সবাই ফোনে কভার ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাওয়ার একটা কারণ কিন্তু এই কভার। তাই ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য খুলে রাখুন কভার।
লো পাওয়ার মোড
লো পাওয়ার মোড অন করলে হিট কম হয়। কারণ, সেক্ষেত্রে বেশ কিছু ফিচার রেস্ট্রিক্টেড থাকে।
তাহলে ফোন গরম হলে এই উপায়গুলি প্রয়োগ করে দেখুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৬০ সিসির Honda XBlade FI: মাইলেজ, দাম ও স্পেসিফিকেশন
- Yamaha R15 V4-এর দাম, মাইলেজ ও ফিচার এক নজরে
- ফিরছেন শেখ হাসিনা, নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন, চিঠিতে যা আছে
- দলিলে জমি কম-বেশি লেখা হলে কীভাবে ঠিক করবেন?
- জমি রেজিস্ট্রি করতে কত টাকা লাগে? জানুন ২০২৬ সালের হিসাব
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live