রাজধানীতে স্বস্তির বৃষ্টি, পূর্বাভাসে যা জানা গেল
সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ০২ ১১:১০:০৩
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫১ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে।