বার্সাই মেসির বাড়ি, তবে এখন পিএসজিতে শান্তিতে থাকুক: জাভি
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক বার্তা দেননি জাভি। বরং ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগপর্যন্ত সেখানেই মেসিকে শান্তিতে থাকতে দিতে বলেছেন মেসির দীর্ঘদিনের ক্লাব সতীর্থ ও বার্সেলোনার বর্তমান কোচ।
২০২৩ সালেই মেসিকে বার্সায় দেখা যাবে এমন গুঞ্জনের প্রেক্ষিতে জাভি বলেছেন, ‘মেসির ব্যাপারে কী হয় সেটি দেখা যাক। তবে সে বিষয়ে কথা বলার সময় নয়। আপনারা জানেন আমি ওকে কত ভালোবাসি। মেসি আমার ভালো বন্ধু এবং সবসময় ওর জন্য শুভকামনা।’
তাই মেসিকে আপাতত পিএসজিতেই শান্তিতে থাকতে দেওয়ার পরামর্শ জানিয়ে তিনি আরও বলেন, ‘বার্সেলোনাই মেসির বাড়ি। তবে আমরা এখনই তার ভবিষ্যত নিয়ে কথা বলে কোনো কিছু দাঁড় করাচ্ছি না। এখন তাকে পিএসজিতে শান্তিতে থাকতে দিন। তার জন্য শুভকামনা।’