Alamin Islam
Senior Reporter
বিসিবিতে নতুন মোড়: আমিনুলের কমিটিকে ‘অবৈধ’ ঘোষণা করে তামিমদের বিদ্রোহ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সম্পন্ন হলেও এর রেশ কাটছে না। বরং নতুন এক নাটকীয়তার জন্ম দিয়েছেন নির্বাচন বর্জন করা ৪৮টি ক্লাবের সংগঠকরা, যাদের অন্যতম মুখ তামিম ইকবাল। তারা সদ্য নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে দেশের সমস্ত ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
নির্বাচনের ঠিক আগের দিন, গত শনিবার এই ক্লাব সংগঠকরা বিসিবিকে তিনটি নির্দিষ্ট শর্ত জানিয়েছিল। তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপিও পাঠানো হয়। তাদের মূল দাবিগুলো ছিল: বিসিবির বিগত নির্বাহী পর্ষদের মেয়াদ বৃদ্ধি করে নির্বাচন পুনঃতফসিল করা, বিকল্প হিসেবে একটি অ্যাডহক কমিটি গঠন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা এবং নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুনঃনির্ধারিত সময়ে ভোট গ্রহণ নিশ্চিত করা।
তবে এই হুঁশিয়ারিকে উপেক্ষা করে গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আমিনুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। এরই প্রতিবাদে আজ এক সংবাদ সম্মেলনে বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষ থেকে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, "আমরা একই কথা বলতে বলতে ক্লান্ত। ৬ তারিখের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। এই বয়সে আমরা বহু সরকার দেখেছি, বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট এবং দিনে কারচুপি দেখেছি। সব কিছুকে ছাপিয়ে সবার সামনেই এবারের (বিসিবি নির্বাচনে) ভোট হলো। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম। আমাদের কথা যেহেতু তাদের কানে পৌঁছায়নি, সেজন্য আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জন করব।"
তিনি আরও যোগ করেন, "আজ থেকে ক্রিকেট সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না। একই বিষয় জেলা ক্রিকেটের ক্ষেত্রেও। এখানে জেলা প্রতিনিধি আছেন রেদওয়ান ভাই। আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা যারা ক্লাব প্রতিনিধি আছেন কাউকে যদি হুমকি দেওয়া হয়, ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় তবুও আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে। আমরা ঘোষণা দিচ্ছি।"
এই বিদ্রোহের ঘোষণা দেশের ক্রিকেটে এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিসিবি এবং বিদ্রোহী ক্লাবগুলোর মধ্যকার এই অচলাবস্থা বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক কাঠামো এবং ভবিষ্যৎ দিকনির্দেশনার ওপর গুরুতর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান