ওপেনিংয়ে ও তিন নাম্বার পজিশনে আসছে পরিবর্তন, জানালো বিসিবি
সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন তিনে ব্যাটিং করছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে তিনে যে দুর্দান্ত ব্যাটিং তিনি দেখিয়েছেন তারপরে ওই ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নও ওঠেনি। কিন্তু টি-২০ অধিনায়ক হিসেবে দলে ভারসাম্য আনতে পছন্দের জায়গা ছেড়ে দিতে রাজি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
হাবিবুল বাশার ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা এখনও আলাপ করছি। সিপিএলে সে চারে ব্যাটিং করেছে এবং ভালো করেছে। আমি মনে করি, অস্ট্রেলিয়ার উইকেটে সে চারে ভালো মানিয়ে নিতে পারবে। আমরা তার সঙ্গে কথা বলে বুঝেছি তিন কিংবা চারে ব্যাটিং করা নিয়ে তার কোন সমস্যা নেই।’
ব্যাটিং অর্ডার সেট জানিয়ে বাশার আরও বলেন, ‘অনেকে মনে করেন, সাকিব তিনের বাইরে ব্যাটিং করতে পারে না। কিন্তু সে এমন মানসিকতা নিয়ে খেলে না। সে যেকোন জায়গায় ব্যাটিং করতে প্রস্তুত। অধিনায়ক হওয়ার পর বিষয়গুলো আরও ভিন্নভাবে দেখছে। দলের ভালোর জন্য কিছু করতে পারলে সে-ই বেশি খুশি। আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় সাকিব চারে ব্যাটিং করবে। তিনে অন্য কেউ খেলবে।’
নিউজিল্যান্ডে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন দেখা যেতে পারে। মেক শিফট ওপেনার সাব্বির রহমানে আস্থা পায়নি টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় একাদশে ঢুকতে পারেন নাজমুল শান্ত কিংবা সৌম্য সরকার।
এ ব্যাপারে গতকাল ত্রিদেশীয় সিরিজের লোগো উন্মোচনের অনুষ্ঠানে বাশার বলেন, ‘আমাদের শান্ত (নাজমুল হোসেন) আছে ওপেনার হিসেবে। তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সবার আগে আমাদের সর্বোচ্চটা তৈরি করে ফেলবে এ সিরিজে যে বিশ্বকাপে আমরা কাদের নিয়ে খেলব। বিশ্বকাপে গিয়ে কিন্তু দেখার সুযোগ থাকবে না। এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট আরেকটা কম্বিনেশন চিন্তা করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘শেষ সুযোগ আমাদের এই টুর্নামেন্ট। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট দেখবেন অন্য কাউকে ওপেনিং করান যায় কী না বা এটা নিয়েই বিশ্বকাপে যাবেন কী। এই সিরিজে যারা ওপেন করবেন টপ অর্ডার খেলবে তারাই বিশ্বকাপে কন্টিনিউ করবেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা