শাকিব খানের সাথে ডিভোর্সের পরেও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, বিয়ে নিয়ে নতুন মোড়
অপু ঠাকুর বরণ করেন কলকাতার কাঁকুড়গাছি যুবকবৃন্দের প্যান্ডেলে। এরপর মিডিয়াকে জানিয়েছেন ছোটবেলা মার সঙ্গে বরণ করতে যেতেন তিনি। কিন্তু নিজে এই প্রথম দুর্গাকে বরণ করে নিয়েছেন। কিন্তু কার নামের সিঁদুর তাঁর সিথিতে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। লাল-সাদা একটা শাড়ি পরেছিলেন তিনি। সঙ্গে সবুজ রঙের ব্লাউজ।
শাকিব খান এবং শবনম বুবলির প্রেম, বিয়ে সন্তান নিয়ে মিডিয়া অপুকে প্রশ্ন করলে হেসেই উড়িয়ে দেন। বলেন, ‘এগুলো ব্যক্তিগত বিষয় এগুলো আমি এড়িয়ে যেতে চাই।’
ঢাকায় নায়ক শাকিব খানের সঙ্গে সংসার ছিল অপু বিশ্বাসের। ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের। ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে গোপন কথা ফাঁস করে দেন অপু। কাঁদতে কাঁদতে একগুচ্ছ অভিযোগ আনেন বাংলাদেশের এই অভিনেত্রী। জানান, শাকিব তাঁর সন্তানকে লোকসমাজে স্বীকৃতি দিচ্ছে না। তার পাঁচ মাস পর অর্থাৎ ২০১৭ সালের ২২ নভেম্বর নানা অভিযোগ তুলে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আইনিভাবে পথ আলাদা হয় দুজনের।
চলতি মাসেই ঢাকাই সিনেমার আরেক নায়িকা শবনম বুবলি ফাঁস করেছেন তিনি শাকিবের দ্বিতীয় ছেলের মা। এই সন্তানের খবরও লুকিয়েই রেখেছিলেন শাকিব খান আর বুবলী। আমেরিকায় গিয়ে সেই সময় সন্তানের জন্ম দিয়েছিলেন ওই অভিনেত্রী। প্রসঙ্গত, অপুর ছেলে আব্রাহাম জয় হয়েছিল কলকাতারই এক হাসপাতালে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?