শেয়ারবাজার কেলেঙ্কারির মধ্যেই সাকিবের বাড়িতে আগুন
ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
জানা গেছে, আগুন দেওয়ার সময় দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমারও বিস্ফোরণ ঘটায়, যার ফলে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর, রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সৌভাগ্যক্রমে সেই সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ঘটনার কয়েক ঘণ্টা আগেই, একই দিন সন্ধ্যায় ভারতের ফরেন প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেন সাকিব।
সাকিবের বিরুদ্ধে বর্তমানে একাধিক আইনি মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আদাবরে পোশাককর্মী রুবেল নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে, যে মামলার কারণে তিনি এখনো দেশে ফিরতে পারছেন না বলে জানা যায়।
এছাড়া শেয়ারবাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে পৃথক একটি মামলা করেছে।
চেক জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত আরেকটি মামলাও রয়েছে সাকিবের বিরুদ্ধে। মামলার বিবরণ অনুযায়ী, তার মালিকানাধীন প্রতিষ্ঠান 'এগ্রো ফার্ম' ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। পরবর্তীতে পরিশোধের জন্য ৪১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের দুটি চেক দেওয়া হলেও পর্যাপ্ত তহবিল না থাকায় সেগুলো ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত বা ডিজঅনার হয়।
সাব্বির রহমান/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল ৫ ব্রোকারেজ হাউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- সানলাইফ কিনে গ্রিন ডেল্টার বড় লোকসান? সামনে এলো আর্থিক অনিয়মের অভিযোগ
- একাদশে কবে ও কিভাবে ভর্তি, জানা গেল সর্বশেষ তথ্য
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- এক টান সিগারেটেই মস্তিষ্কে শুরু হয় যে পরিবর্তন
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে লিওনেল মেসি
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- সকালে নিয়ম করে ডিম খেলে যে ৩ পরিবর্তন হতে পারে
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর