মজা করে পাকিস্তানকে হারিয়ে দিল থাইল্যান্ড
নিজেদের ইতিহাসের সেরা জয়গুলোর একটি পেয়েছে তারা। পাকিস্তানকে হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে।
হারের পর সংবাদ সম্মেলনে বিষণ্ন মুখে এসেছিলেন পাকিস্তানের প্রতিনিধি সিধরা আমিন। নারওমেল চাওয়ী জানিয়েছেন, তারা সবসময় মাঠে খেলতে চান মজা করে। সংবাদ সম্মেলনে থাই অধিনায়ক বলেছেন, ‘আমরা খুশি। খুব খুব খুশি। কারণ পাকিস্তান সেরা দলগুলোর একটি। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আনন্দের সঙ্গে খেলতে পারা, আমরা মাঠে মজা করতে চাই। এরপর সবকিছু এমনিতেই হয়ে যাচ্ছে। ’
পাকিস্তান ম্যাচের পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, ‘আমরা একই রকম পরিকল্পনা নিয়ে গিয়েছিলাম। শেষ দুই ম্যাচেও আমাদের একই রকম পরিকল্পনা ছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। দুই ম্যাচ হারার পর নিজেদের মধ্যে হেরেছি এবং নিজেদের পরিকল্পনায় মন দিতে পেরেছি। আজকে বোলার ও ব্যাটাররা ভালো করেছে। ’
‘আমার মনে হয় বোলাররা সঠিক লাইন ও লেন্থে বল করেছে। আমরা কিছু ফিল্ডারও ঠিক জায়গায় দাঁড় করিয়েছিলাম। তারাও বড় কোনো শট খেলতে পারেনি। ’
অনেক দিন ধরে থাইল্যান্ডের ইতিবাচক ক্রিকেটের কথা শোনা যাচ্ছিল। কিন্তু মাঠে তারা দেখাতে পারছিল না সেটা। এখন পেরে কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে দলটির কোচ হার্শাল পাঠক বলেছেন, ‘আসলে আমরা জয়ে অনেক খুশি। কারণ এটা শক্তিশালী দলের বিপক্ষে এসেছে। ও যেমন বলল পরিকল্পনা সবসময় ছিল। কখনো কখনো দলের মানিয়ে নিতে সময় লাগে। ’
‘আমরা এই পরিস্থিতির জন্য তৈরি হচ্ছিলাম। আমার মনে হয় একই পরিকল্পনায় থাকা আর সেটাকে বাস্তব করার চেষ্টা করবো। এখন আমরা দুই-তিনবার পারছি দশবারের মধ্যে, ভবিষ্যতে সেটা ৭-৮টা হবে বলে আশা করি। ’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা