পথ খুঁজে পেলেন লিভিংস্টোন
দ্য হান্ড্রেডের সর্বশেষ আসরে কুঁচকির চোটে পড়েছিলেন লিভিংস্টোন। সেই চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠে নামতে পারছিলেন না তিনি। এমনকি পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি তার। অবশেষে মাঠে ফেরার আভাস পেয়ে দারুণ আনন্দিত তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লিভিংস্টোন বলেন, 'অবশেষে পুনর্বাসনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ (শেষ পর্যায়ে) অংশে আছি। আমরা খুব কাছেই আছি এবং টানেলের শেষে আলোর দেখা পাচ্ছি। আমি ফিরতে মুখিয়ে আছি এবং খেলার অপেক্ষা করছি।'
নিজের লক্ষ্যের কথা জানিয়ে লিভিংস্টোন বলেন, 'এই মুহুর্তে আমি পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে লক্ষ্য হিসেবে ঠিক করেছি কিন্তু আমি যদি তারাহুরো করি হিতে বিপরীত হতে পারে। আমাদের সঠিক ভারসাম্য খোঁজার চেষ্টা করতে হবে। এটা এমনভাবে করতে হবে যেন পিছিয়ে যেতে না হয়।'
পুরো ফিট না হলে ইংল্যান্ড হয়তো লিভিংস্টোনকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না। এরই মধ্যে মঈন আলী, হ্যারি ব্রুক্স ও স্যাম কারান লোয়ার মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করে নিজেদের সামর্থ্য জানিয়ে রেখেছেন। লিভিংস্টোনও জানিয়ে দিয়েছেন শতভাগ ফিট না হয়ে দলের হয়ে খেলবেন না তিনি।
লিভিংস্টোন বলেন, 'শতভাগ ফিট না হয়ে আমি খেলায় নেমে যেতে চাই না। এখানে স্বার্থপর হওয়ার কোনো কারণ দেখি না। আমার মনে হয় না এটা করা আমার জন্য ঠিক হবে। আমাদের স্কোয়াডটি দারুণ হয়েছে এবং আমি চাই না ৯০ শতাংশ ফিট থেকে আমার দেশের প্রতিনিধিত্ব করতে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা