ব্রেকিং নিউজ: হঠাৎ মিমের রহস্যজনক স্ট্যাটাস, উত্তাল নেটদুনিয়া
পরাণ নির্মাতা রায়হান রাফীরে নির্মাণে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত সিনেমা ‘দামাল’। শুক্রবার (২৮ অক্টোবর) সারাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সেই প্রচারণায় মেতেছেন মিমসহ পুরো টিম।
তবে শনিবার (৮ অক্টোবর) রাতে ফেসবুকে এক পোস্টে ক্ষোভে ফেটে পড়লেন মিম। পুরনো একটি প্রবাদ মনে করিয়ে দিয়ে তিনি লিখলেন, অহংকার পতনের মূল, জাস্ট ওয়েট অ্যান্ড সি।
কেন মিম ক্ষেপে গেলেন, কিংবা কার উদ্দেশ্যে এই রহস্যজনক স্ট্যাটস দিয়েছেন তা নিয়ে নেটমাধ্যম বেশ সরগরম করেছেন তার ভক্তরা। মিমের সেই স্ট্যাটাসে নানা মন্তব্য করে নিজেদের আগ্রহ ও মতামত প্রকাশ করছেন ভক্তরা। কেউ টেনে আনছেন শাকিব খানকে, কেউ আবার বুবলী-পূজা চেরীকে।
তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে গণমাধ্যমে মিম বলেন, এটা আসলে তেমন কিছুই না। এই প্রবাদ আমার অনেক পছন্দ, তাই ফেসবুকে ভাগাভাগি করেছি। আর যদি কিছু থাকে আমার বার্তার মধ্যে, সেটা সময় হলে বলবো।
প্রসঙ্গত, ‘দামাল’ সিনেমায় রাজ-মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরো অনেকে। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ্দৌলা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ