হাসির আড়ালে নিজের কষ্ট লুকিয়ে রাখলেন অধিনায়ক সাকিব
সাকিবের আক্ষেপের করার অনেক কিছুই আছে। বিশ্বসেরা অলরাউন্ডার হয়েও দলীয় পারফরম্যান্সের অভাবে এখন পর্যন্ত শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি তিনি। তবে সাকিব এদিন শোনোলেন অন্য আক্ষেপের কথা। ক্রিকেট ক্যারিয়ারে ১৫ বছর পার করে দিলেও অস্ট্রেলিয়াতে এখনও টি-টোয়েন্টি খেলা হয়নি সাকিবের। হাসির আড়ালে সেই আক্ষেপের কথাই শোনালেন বাংলাদেশের অধিনায়ক।
১৬ দেশের অধিনায়কদের প্রশ্ন করতে গিয়ে সঞ্চালক সাকিবের কাছে জানতে চান, সাকিব, আপনি সবেমাত্র এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ খেলে নিউজিল্যান্ড থেকে এসেছেন। আপনার দলে এসেছে কয়েকটি পরিবর্তন। এবারের বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে আমরা কী ধরনের খেলা আশা করতে পারি?
এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি মনে করি আমরা একটি খুব এক্সাইটিং দল পেয়েছি, আমাদের বেশিরভাগই নতুন, তাই তাদের জন্য এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে। আমি সহ আমরা সবাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলছি, তাই এটি নতুন অভিজ্ঞতা।’
‘আমি মনে করি আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা ক্রাইস্টচার্চে দুটি খুব ভালো দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি, তাই আমরা জানি যে অস্ট্রেলিয়াতে ভালো পারফর্ম করার জন্য আমাদের কী করতে হবে, এবং আমরা ভালো করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি।’
বাংলাদেশের অধিনায়কের এমন উত্তর শুনে সঞ্চালক বলে বসেন, আমি বুঝতে পারিনি যে এটি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টিতে আপনার প্রথম ম্যাচ। উত্তরে সাকিব বলেন, ‘হ্যাঁ (এবারই প্রথম টি-টোয়েন্টি), এবং আমি ১৫ বছর ধরে খেলছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা