এশিয়া কাপ ফাইনাল: শেষ হলো ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
মাত্র ৬৬ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল ভারত। মান্ধানা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে। স্নেহ রানা ১৪ বলে ১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় ভারত। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ওপেনিং জুটিতে যোগ করেন ৩২ রান। ব্যক্তিগত ৫ রানে শেফালিকে সাজঘরে ফেরান ইনোকা রানাভিরা।
এরপর ব্যাট হাতে নেমে ব্যর্থ হয়েছেন জ্যামাইমাহ রদ্রিগেস। তিনি ৪ বলে ২ রান করে ফিরে যান কাভিসা দিলহারি। এরপর অধিনায়ক হারমানপ্রীতকে নিয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মৃতি।
এর আগে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। তারা দলীয় ৯ রানের মধ্যে ৪ উইকেট হারায়। শেষ পর্যন্ত আর এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দলটির হয়ে সর্বোচ্চ ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রানাভিরা।
এ ছাড়া দুই অঙ্কে পৌঁছেছেন ওশাদি রানাসিংহে। তার ব্যাট থেকে এসেছে ১৩ রান। ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রেনুকা সিং। দুইটি করে উইকেট নিয়েছেন রাজ্যেশ্বরী গায়কোয়াড ও স্নেহ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা