টি-২০ বিশ্বকাপ: নিউজিল্যান্ডকে বিশাল বড় লজ্জা দিয়ে দক্ষিণ আফ্রিকার বড় জয়
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ (সোমবার) নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি তারা জিতেছে ৫২ বল হাতে রেখেই।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে প্রোটিয়ারা। দলীয় ১১ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ফিন অ্যালেন (৬) আর কেন উইলিয়ামসন (৩)।
এরপর মার্টিন গাপটিলকে (২৩ বলে ২৬) নিয়ে গ্লেন ফিলিপস (১৮ বলে ২০) কিছুটা সময় উইকেটে কাটালেও দলীয় পঞ্চাশ পূরণের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কিউইদের ইনিংস।
২ উইকেটে ৫৩ তোলা দলটি ৯৮ রানেই গুটিয়ে যায় ১৭.১ ওভারে। অর্থাৎ ৪৫ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারায় কেন উইলিয়ামসনের দল।
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ ১৭ রানে নেন ৩টি উইকেট, আরেক স্পিনার তাবরেজ শামসির শিকার ২টি। ২ উইকেট নিয়ে শুরুর দিকেই ধাক্কা দিয়েছিলেন ওয়েন পারনেল।
জবাব দিতে নেমে রিজা হেনড্রিকস আর রাইলি রুশো উদ্বোধনী জুটিতেই তোলেন ৪১ বলে ৬৬ রান। ২৪ বলে ২৭ করে ইশ সোধির শিকার হন হেনড্রিকস। কিন্তু রুশো ঝোড়া ফিফটি তুলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৩২ বলে ৯ চার আর ১ ছক্কায় সাজানো ছিল তার ৫৪ রানের ইনিংসটি। ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা