বল হাতে চমক দেখালেন তাসকিন
টস হেরে বোলিং করতে নেমে প্রথম ওভারে দারুণ শুরু করেছিলেন হাসান মাহমুদ, দিয়েছিলেন মাত্র ২ রান। এরপর অবশ্য খানিকটা হাত খুলে খেলার চেষ্টা করেন রহমানুল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। তৃতীয় ওভারে হাসানের বলে চার ও ছক্কা মারলেও জাজাইকে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তাকে ফেরান তিনি।
তাসকিনের ব্যাক অব লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে ১৫ রান করা জাজাই। এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ইম্রাহীম জাদরান। দেখে শুনে দলকে ৫০'র ওপর নিয়ে যান তারা। সাকিবের ওভারে ছক্কাও হাঁকান গুরবাজ। কিন্তু এর পরের বলেই সফল হন সাকিব।
বাংলাদেশের অধিনায়ককে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে আফিফ হোসেনের তালুবন্দি হন গুরবাজ। সঙ্গী হারিয়েও ডারউইশ রাসুলিকে নিয়ে দলকে ১০০'র পথে নিতে থাকেন জাদরান। এগোতে থাকেন হাফ সেঞ্চুরির দিকে। কিন্তু দলীয় ১০০'র আগে ডারউইশ ও ব্যক্তিগত ৪৬ রানে জাদরান উইকেট ছুঁড়ে দেন হাসান ও তাসকিনকে।
৪ উইকেট হারিয়ে বসা আফগানদের আরও বিপদে ফেলেন নাজিবুল্লাহ জাদরান ও উসমান গনি। দলীয় ১২৭ রানে ৬ উইকেট গেলেও মোহাম্মদ নবি স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন। তাসকিনের তৃতীয় শিকার হয়ে আজমতউল্লাহ ওমরজাই ফিরলেও, ৩য় ও ৫ম বলে তাকে ছক্কা হাঁকান নবি।
তাতেই ১৬০'র ঘরে পৌঁছে যায় আফগানিস্তান। আফগান দলপতির ১৭ বলে ৪১ রানের সুবাদে ১৬০ রানের পুঁজি পায় আফগানরা। যদিও এর আগে একবার আউট হতে পারতেন নবি, কিন্তু তার ক্যাচ ফেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬১ রান। সাকিব ও হাসান নিয়েছেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান। - ১৬০/৭ (২০ ওভার) (জাদরান ৪৬, নবি ৪১*) (তাসকিন ৩/৩০)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা