আয়ারল্যান্ডকে বিশাল রানের টার্গেট দিল জিম্বাবুয়ে
বল হাতে অধিনায়কের সিদ্ধান্ত যথার্থই প্রমাণ করতে থাকেন আইরিশ বোলাররা। দ্রুতই জিম্বাবুয়ের টপ অর্ডারদের প্যাভিলিয়নের পথ দেখান তারা। তবে সিকান্দার রাজার ঝড়ো ইনিংসের কল্যাণে উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে জিম্বাবুইয়ানরা। জিততে হলে আইরিশদের করতে হবে ১৭৫ রান।
জিম্বাবুইয়ানরা এদিন প্রথম ওভারেই হারায় রানের খাতা খুলতে না পারা রেজিস চাকাভার উইকেট। অধিনায়ক ক্রেইগ আরভিনও ৯ রানের বেশি করতে পারেনি। তিনে নেমে ওয়েসলি মাধভেরে ২২ এবং শন উইলিয়ামস ১২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর মিল্টন শুম্বাকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন রাজা। যেখানে শুম্বার অবদান মাত্র ১৬ রান। শেষদিকের কোনো ব্যাটসম্যানও যোগ্য সঙ্গ দিতে পারেনি রাজাকে। তবে একপ্রান্তে একাই ৪৮ বলে ৫টি করে চার-ছয়ে ৮২ রান করেন দুরন্ত ফর্মে থাকা রাজা। ইনিংসের শেষ বলে ফেরেন তিনি।
আইরিশদের অক্ষে জসুয়া লিটল ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়াও সিমি সিং ৩১ রানের বিনিময়ে নেন ২ উইকেট। মার্ক অ্যাডাইরও ২ উইকেট নেন ৩৯ রানের বিনিময়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা