ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনার তারকা ফুটবলার
মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার কোনো ফুটবলার এ সময়ের মধ্যে ব্যালন ডি’অর শিরোপা জিতবে, তা তো রীতিমত অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তেমনটাই ঘটেছে এবার।
পুরুষ ফুটবলে নয়, নারী ফুটবলার হিসেবে এবার ব্যালন ডি’অর জিতেছেন বার্সার নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। টানা দ্বিতীয় বছর তিনি সেরা নারী ফুটবলার হিসেবে এই শিরোপা জিতে নিলেন। অর্থ্যাৎ, মেসির অভাবটা যেন তিনিই পুষিয়ে দিচ্ছেন বার্সেলোনাকে। আর্সেনালের নারী ফুটবলার বেথ মিড এবং চেলসির অস্ট্রেলিয়ান ফুটবলার স্যাম কেরকে হারিয়ে এই পুরস্কার জেতেন পুতেয়াস।
করিম বেনজেমার মত বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কুর্তোয়ার হাতে ওঠার সম্ভাবনাই ছিল বেশি। সেটা সত্যি হলো। ব্রাজিলের দুই গোলরক্ষক অ্যালিসন এবং এডারসনকে হারিয়ে সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন (লেভ ইয়াসিন) ট্রফি জয় করেন কুর্তোয়া।
সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জয় করেন বার্সার তরুণ ফুটবলার গাবি। রিয়ালের এডওয়ার্ডো কামাভিঙ্গা এবং বায়ার্নের জামাল মুসিয়ালাকে হারান তিনি। এছাড়া দুটি বিশেষ পুরস্কার জয় করেন সাদিও মানে এবং রবার্ট লেওয়ানডস্কি। স্ট্রাইকার অব দ্য ইয়ার, যার বর্তমান নাম জার্ড মুলার ট্রফি জয় করেন লেওয়ানডস্কি এবং খেলার বাইরেও সুন্দর আচরণের জন্য সক্রেটিস ট্রফি ওঠে সাদিও মানের হাতে। এছাড়া বর্ষসেরা ক্লাবের পুরস্কার জয় করে ম্যানচেস্টার সিটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)