অবিশ্বাস্য ভাবে শেষ হলো আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বড় রান তাড়ায় ৬১ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল আইরিশরা। সেখান থেকে কুর্তিস ক্যাম্ফার আর জর্জ ডকরেলের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি। ম্যাচ জেতানো এই জুটিতে তারা বল খেলেছেন মাত্র ৫৭টি।
ক্যাম্ফার ৩২ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। ডকরেল ২৭ বলে করেন হার না মানা ৩৯। এছাড়া লরকান টাকারের ব্যাট থেকে ১৭ বলে ২০ আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ১২ বলে ১৪ রান।
এর আগে মাইকেল জোনসের ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে স্কটল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল স্কটিশরা। শুরুতেই তারা হারায় জর্জ মুনসেকে (১)।
তবে এরপর জোনসের দায়িত্বশীল ইনিংস এবং পরের ব্যাটারদের অবদানে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় স্কটিশরা। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ইনিংসের ৭ বল বাকি থাকতে আউট হন ৮৬ করে। ৫৫ বলে গড়া তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার।
এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা