সুপার টুয়েলভে উঠতে লড়ছে জিম্বাবুয়ে
হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন। শুরু থেকেই স্কটিশদের চাপে রাখেন জিম্বাবুইয়ান বোলাররা।
২৪ রান তুলতে ২ উইকেট হারায় স্কটল্যান্ড। মাইকেল জোনস ৪ আর ম্যাথিউ ক্রস ১ রানে সাজঘরের পথ ধরেন। এরপর রিচি বেরিংটনকে নিয়ে ৩২ বলে ৪০ রানের জুটি গড়েন জর্জ মুনসে।
অধিনায়ক বেরিংটন ব্যাট করেছেন ধীরগতিতে। ১৫ বল খেলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি, আউট হন ১৩ করে। মুনসে একটা প্রান্ত ধরে খেলছিলেন। কিন্তু তার ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টিসুলভ ছিল না।
শেষ পর্যন্ত ১৭তম ওভারের প্রথম বলে এনগারাভাকে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দেন তিনি। ৫১ বলে গড়া তার ৫৪ রানের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির মার।
রান বেশি উঠেনি। ঝুঁকি নিয়ে গতি বাড়াতে চেয়েছিলেন মাইকেল লিস্ক। ৯ বলে ১২ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন মুজারবানি। কলাম ম্যাকলয়েড শেষ ওভারে আউট হন ২৬ বলে ২৫ করে।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল তেন্দাই চাতরা। ১৪ রানে এই পেসার নেন ২ উইকেট। এছাড়া রিচার্ড এনগারাভা ২৮ রানে নেন দুটি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা