সুপারম্যানের মত উড়ে গিয়ে ক্যাচ ধরে সবাইকে চমকে দিলেন গ্লেন ফিলিপস
কিউই দলের সেই বাজপাখির নাম গ্লেন ফিলিপস। ফিল্ডিং বরাবরই নিউজিল্যান্ডের সবচেয়ে শক্তিশালী জায়গার অন্যতম। দলটির এগারো জন ক্রিকেটারের প্রত্যেকেই ফিল্ডিংয়ে দুর্দান্ত, দুরন্ত। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিলিপস আজ (২২ অক্টোবর) যে ক্যাচ ধরেছেন, তাতে এই ক্রিকেটারকে বাজপাখি বলা ছাড়া উপায় বা কী!
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে সিডনিতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। যেখানে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২০০ রান তোলে কিউইরা। লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারায় অজিরা।
তবে অস্ট্রেলিয়া ইনিংসের নবম ওভারে মার্কাস স্টয়নিসের বিদায় বিশেষভাবে চোখে লেগে থাকবে। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে অফে জায়গা বানিয়ে উড়িয়ে মেরেছেন স্টয়নিস।
এই অজি ব্যাটসম্যানও হয়ত ভাবেননি এটি ক্যাচ হতে পারে। তবে থার্ডম্যান অঞ্চল থেকে বেশ কিছুটা দৌড়ে এসে স্রেফ বাজপাখির মতো লাফ দিয়ে শূন্যে থাকা অবস্থায় বলটা তালুবন্দী করে বসেন ফিলিপস।
ক্যাচটি দেখে ধারাভাষ্যকারের প্রথম মন্তব্য ছিল, ‘ওহ! এটা কী ক্যাচ ছিল! সুপারম্যান, তুমি ক্রিকেটও খেলো বুঝি?’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা