আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বিশাল জয়
রোববার (২৩ অক্টোবর) হোবার্টে রান তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন লঙ্কান দুই ওপেনার কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। এই দুই ব্যাটার পাওয়ার প্লেতে দলীয় অর্ধশতক তুলে নেন।
তবে দলীয় ৬৩ রানে ধনঞ্জয়া গ্যারেথ ডেলানির বলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন। বিদায়ের আগে ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন এই ব্যাটার।
এরপর আর বিপদ ঘটতে দেননি কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। তাদের ৭০ রানের অপরাজিত জুটিতে ১৫ ওভারেই ৯ উইকেট হাতে রেখে দাপুটে জয়ে তুলে নিয়েছে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।
মেন্ডিস ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ ও আসালাঙ্কা ২২ বলে ২ চারে ৩১ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড শুরুতেই অধিনায়ক অ্যান্ডি বালবির্নির (১) উইকেট হারায়। এরপর দলীয় ৬০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আইরিশরা। পল স্টার্লিং (৩৪), লোরকান টাকার (১০) ও কার্টিস ক্যাম্পার (২) সাজঘরের পথ ধরেন।
এরপর জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে হ্যারি ট্রেক্টর ৪৭ রানের জুটি গড়লে দলের সংগ্রহ একশ পার করে তারা। কিন্তু ডকরেল (১৪) ফেরার পর ট্রেক্টরও (৪৫) আউট হয়ে গেলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে আয়ারল্যান্ড।
বোলিংয়ে শ্রীলঙ্কার পক্ষে মাহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন। এছাড়া ফার্নান্দো, কুমারা, করুনারত্ন্বে ও ধনঞ্জয়ার শিকার একটি করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা