ভারতের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক বাবর আজম
কিন্তু ভারত সমর্থকরা আশা হারিয়ে ফেললেও, একজন ছিলেন লক্ষ্যপানে দৃঢ়-অবিচল। তার বিশ্বাস ছিল, উইকেটে টিকে থাকতে পারলে যে কোনো কিছু সম্ভব। ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছিলেন, এগিয়ে নিচ্ছিলেন দলকে। বিরাট কোহলি। ৫৩ বলে ৮২ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে সত্যিই ভারতকে জয় এনে দিলেন তিনি।
জয়ের জন্য পাকিস্তান একাধিক সুযোগ পেলেও মূল ব্যবধানটা গড়ে দেন মূলত বিরাট কোহলিই। তাই ম্যাচ শেষে তার প্রশংসা করতে ভুললেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় বাবর বলেন, ‘এটা একটা শ্বাসরুদ্ধকর খেলা ছিলো। আমরা শুরুতে ভালো বোলিং করেছি। এরপর পুরো কৃতিত্ব হার্দিক (পান্ডিয়া) এবং কোহলির। তারা খেলার চেহারা পাল্টে দিয়েছে এবং ম্যাচ জিতিয়েছে। নতুন বলে যেখানে গতি এবং কিছুটা সুইং থাকেন, সেখানে এ ধরনের জয় খুব একটা সহজ নয়।’
নিজেদের সুযোগ ছিল, এমন কথা জানিয়ে বাবর বলেন, ‘ম্যাচ জিততে আমাদের একটা সুযোগ ছিলো, আমি ছেলেদের বলেছি বিশ্বাস রাখতে। তারপরও সব কৃতিত্ব বিরাট কোহলির। শেষদিকে আমাদের একটা উইকেট প্রয়োজন ছিলো। যার কারণে আমরা পেসারদের খেলিয়েছি (নওয়াজকে রেখেছি শেষে বোলিংয়ের জন্য)। ম্যাচের অনেক ইতিবাচক দিক রয়েছে। ইফতেখার এবং শান যেভাবে খেলেছে, এটা আমাদের জন্য ভালো ইনিংস ছিলো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে