ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কিছুটা আক্ষেপ থাকলেও হতাশ নন বাটলার
টানা বৃষ্টির পর মাঠ তৈরি না হওয়ায় টসও হতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। এই মাঠে খেলা হলে বোলারদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকতে হতো দুই দলই এই ঝুঁকি নিতে চায়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে বাটলার বলেন, 'তাদের (আম্পায়ার) বড় উদ্বেগ ছিল এবং আমার মনে হয় এটা যুক্তিযুক্ত। আউটফিল্ড খুবই ভেজা ছিল। ৩০ গজের মধ্যে অনেক জায়গা ছিল যেখানে খেলার উপযুক্ত ছিল না। আমরা নিরাপদভাবে ক্রিকেট খেলতে চাই এবং এটা সেরকম ছিল না।'
এই ম্যাচ মাঠে গড়াতে সবরকমের চেষ্টাই করেছেন আম্পায়াররা। বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করতে দেখা গেছে তিন আম্পায়ার ক্রিস ব্রাউন, জোয়েল ওলসন এবং আলিম দার। তবে দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনা শেষে ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হন তারা।
এই মাঠে খেলা হলে বোলাররাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতেন বলে মনে করেন বাটলার। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্তই নেয়া হয়েছে বলে মনে করেন বাটলার।
তিনি বলেন, 'আমি মনে করি প্রত্যেক বোলারেরই এখানে বোলিং করা নিয়ে উদ্বেগ ছিল। খেলোয়াড়দের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বোলার বা অস্ট্রেলিয়ার বোলার হোক মাঠ খেলার জন্য উপযুক্ত ছিল না। আমার মনে হয় সঠিক সিদ্ধান্তই নেয়া হয়েছে।'
ম্যাচ পরিত্যক্ত হলেও হতাশ নন ইংলিশ দলপতি। তিনি বলেন, 'আমার সত্যিই কোনো হতাশা নেই। বছরের এই সময়টায় অস্ট্রেলিয়ার আবহাওয়া কেমন থাকে এই বিষয়ে আমি বিশেষজ্ঞ নই। কিন্তু আমরা সবাই পুরো ম্যাচ খেলতে চাই। স্বাভাবিকভাবেই আমরা এমন একটি খেলা খেলি যা খোলা বাতাস এবং উপাদানগুলি আমাদের খেলার একটি বিশাল অংশ৷ এগুলো আমাদের খেলার পরিবেশকেও প্রভাবিত করে এবং এটাই আমাদের খেলাটাকে অনন্য করে তোলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল