চলমান বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে এক বাংলাদেশী বোলার
যে কারণে, দ্বিতীয়বারের মত ম্যাচ সেরার পুরস্কার উঠলো তাসকিন আহমেদের হাতে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রান দিয়ে আজ ৩ উইকেট নিয়েছেন এই পেসার।
চলতি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং লাইনের শক্তিশালী অস্ত্র হিসেবে প্রতিপক্ষের উপর শুরুতেই অসম্ভব চাপ তৈরি করছেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশের দুটি জয়ই মূলত এসেছে তার বোলিং তাণ্ডবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়ে শুরুটা করেছিলেন তিনি। কিন্তু শেষে ধারাবাহিকতা ধরে রাখতে পারনেনি।
আজ ব্রিসবনে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং করে প্রথম ওভারে উইকেট নিয়েছেন তাসকিন। তবে এবারই প্রথম নয়। চলমান বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছেন তিনি।
জিম্বাবুয়ের উইকেটে প্রথমে আঘাত করা তাসকিন শেষ পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। চার ওভারের মধ্যে একটি মেডেনও নিয়েছেন তিনি। যার ফলে ৭১ রান করা নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ম্যাচ সেরার জন্য বেছে নেয়া হয় তাসকিনকেই।
এর আগে প্রথম ম্যাচে তাণ্ডব চালিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট নেন তিনি মাত্র ২৫ রান খরচ করে। বিশ্বকাপের সুপার টুয়েলভে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ শিকারীর নাম তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম