পাকিস্তানের তারকা পেসারকে দলে ভেড়ালো সাকিবের ফরচুন বরিশাল
এরই সর্বশেষ সংযোজন পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দারুণ খেলতে থাকা এই পেসারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ওয়াসিমকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।
বিপিএলের আগের আসরের মতো এবারও দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন সাকিব আল হাসান। বিপিএলের সর্বশেষ আসরে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব। অলরাউন্ড পারফর্মের সঙ্গে নেতৃত্ব দিয়ে বরিশালকে ফাইনালেও তুলেছিলেন তিনি।
এবারও তাই সাকিবকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে দলটি। যে কারণে দেশীয় ক্রিকেটার হিসেবে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা। বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে নিজের স্কোয়াডের শক্তিমত্তা বাড়িয়েছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি।
গত আসরে দলটির হয়ে খেলা ক্রিস গেইলকে দেখা যাবে এবারের মৌসুমেও। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ওপেনারের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন তারই স্বদেশী রাকিম কর্ণওয়াল। জাতীয় দলের জার্সিতে টেস্ট খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বেশ নাম ডাক রয়েছে তার।
এবারের সিপিএলেও দারুণ পারফর্ম করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া আফগানিস্তানের মারকুটে ব্যাটার নাজিবউল্লাহ জাদরান এবং অলরাউন্ডার করিম জানাতকেও দলে নিয়েছে তারা।
বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বিদেশি ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্স দলে নিয়েছে শোয়েব মালিক, হারিস রউফ এবং মোহাম্মদ নওয়াজকে। আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স দেশি ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে চুক্তি করেছে। বিদেশি ক্রিকেটার হিসেবে সিলেটের জার্সিতে দেখা যাবে মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live