পাকিস্তানের জয় বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।
পয়েন্ট তালিকার হিসেবে বর্তমানে প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলেছে। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা। চার পয়েন্ট নিয়ে তৃতীয় পাকিস্তান। একই পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে বাংলাদেশ।
‘বি’ গ্রুপের বাকি দুটি দল- জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের সেমিতে যাওয়ার আর সুযোগ নেই। এই গ্রুপের প্রতি দলের শেষ ম্যাচ আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারিত হবে সেমিফাইনালে যাচ্ছে কারা।
সমীকরণ হিসেবে ৬ নভেম্বর প্রথম ম্যাচ নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচে নেদারল্যান্ডস জিতলে দিনের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ-পাকিস্তান থেকে যারা জিতবে, তারাই সেমিতে যাবে।
তৃতীয় ম্যাচে ভারতের সঙ্গে জিম্বাবুয়ে জিতলে ভারতের পয়েন্ট থাকবে ছয়। তখন পয়েন্ট টিবিলে শীর্ষে থাকা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যারা জিতবে তাদের সঙ্গে রানরেটের হিসাব হবে।
এ দিকে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে তারা সরাসরি সেমিতে চলে যাবে। আর তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ে জিতলে ভারত অথবা দ্বিতীয় ম্যাচ জয়ী সেমিতে যাবে। তবে ভারত জয় পেলে দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ-পাকিস্তান উভয়ই বাদ পড়বে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live