৫ বলে ওভার দিয়ে আবারও বিশ্বকাপে বিতর্ক জন্ম দিল আম্পায়ার
অস্ট্রেলিয়া নিজেদের ইনিংসে পুরো ২০ ওভার খেলেনি। ১টি বৈধ ডেলিভারি কম খেলেছে। অর্থাৎ মাঠের দুই আম্পায়ার ৫ বলে একটি ওভার দিয়েছেন! ম্যাচে অন ফিল্ড দায়িত্ব পালন করেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে। টেলিভিশন আম্পায়ার ছিলেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক।
আফগান পেসার নাভিন–উল–হকের করা ইনিংসের চতুর্থ ওভারে এ ঘটনা ঘটেছে। এই ওভারের চতুর্থ বলে ওয়ার্নার ও মিচেল মার্শ ২ রান নেওয়ার পর ওভার–থ্রোয়ে আরও ১ রান নেন। পরের বলে কোনো রান নিতে পারেননি দুজন।
সংবাদমাধ্যম ‘ফক্স ক্রিকেট’ জানিয়েছে, ম্যাচের অফিশিয়াল কাভারেজের স্কোরবোর্ডে সেই ওভারে একটি বল বেশি গণনা করে লেখা হয়—একটিতে ২ রান এবং আরেকটিতে ৩ রান হয়েছে। আর পরের বলে তো কোনো রানই হয়নি। এখানেই ভুল করেন মাঠের আম্পায়াররা।
স্ট্রাইক প্রান্তে দাঁড়ানো রুসেরে ওই ওভারে ৫ বলে ওভার দিয়ে দেন। মাঠে দুই দলের কোনো খেলোয়াড়ই খেয়াল করেননি। পরে অফিশিয়াল স্কোরবোর্ডে এই ভুল ঠিক করা হলেও একটি বল কম খেলেই ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে এমন ঘটনা বেশ দুর্লভই।
শেষ পর্যন্ত অবশ্য ওই বল ম্যাচের ফলে তেমন কোনো প্রভাব রাখেনি। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৬৪ রানে থেমেছে আফগানিস্তানের ইনিংস। নিউজিল্যান্ডের নেট রানরেট টপকে যাওয়ার প্রায় অসম্ভব সুযোগ অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের পরই শেষ হয়ে যায়, ইংল্যান্ডকেও টপকাতে পারেনি তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা