লক্ষ্যের খুব বেশি দূরে নেই দল: শ্রীরাম
গত কয়েক মাস ধরেই টি-টোয়েন্টিতে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। তবে চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে তারা। যার ফলে কাগজে-কলমে এখনও টিকে আছে সেমি-ফাইনালের স্বপ্ন। ম্যাচ জয়ের হিসেব কিংবা পারফরম্যান্স সবদিক থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা আসর এটি।
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। যা ছিল রেকর্ড। সুপার টুয়েলভ পর্বে এটিই ছিল বাংলাদেশ প্রথম জয়। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও জিতেছে টাইগাররা। প্রথম রাউন্ড ছাড়া এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতেছে তারা।
শ্রীরাম বলেন, 'দিনশেষে হার তো মাত্র ৫ রানের…শেষটুকু ঠিক-ঠাক করতে না পেরে ড্রেসিং রুমে সবাই হতাশ ছিল অবশ্যই এবং তারা উপলব্ধি করেছে, কতটা সুবর্ণ সুযোগ তারা হাতছাড়া করেছে। তবে দলের জন্য দারুণ শিক্ষীয় এটি এবং দলকে প্রচুর আত্মবিশ্বাস জোগাচ্ছে। ভারতের মতো একটি দলকে চ্যালেঞ্জ জানিয়ে যদি এত কাছাকাছি যাওয়া যায়, তাহলে (লক্ষ্য) খুব বেশি দূরে নেই।'
শক্তিমত্তার বিচারে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে ছিল ভারত। ম্যাচের আগে স্পষ্ট ফেভারিট ছিল রোহিত শর্মার দল। কিন্তু বাইশগজে দুই দলের পারফরম্যান্সে খুব একটা পার্থক্য ছিল না। যার শুরুটা হয়েছিল তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে। আর ব্যাটিংয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস। তার ব্যাটেতো রীতিমতো ভয় ধরেছিল রোহিতের দলের। তবে লিটনের সেই ঝড় থামিয়েছে অ্যাডিলেডের বৃর্ষ্টি। শেষ পর্ন্ত ডিএল মেথডে ৫ রানে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর বলেন, 'খেলা শুরু হওয়ার আগে যদি কেউ বলত যে আমরা ভারতের কাছে ৫ রানে হারবো, তাহলে যে কেউ হয়তো তা লুফে নিত। আমরা নিজেদের এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলাম যে ভারতকে হারাতে পারতাম। যদিও শেষ পর্যন্ত আমরা পারিনি। তবে এতটা কাছাকাছি যেতে পেরে ছেলেরা অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা