আম্পায়ারের কমন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তারে সাবেক ক্রিকেটার মিসবাহ
আম্পায়ারদের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই কথা বলেছেন অনেক সাবেক ক্রিকেটার। বাদ যাননি পাকিস্তানিরাও। মিসবাহ-উল হক এই ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, থার্ড আম্পায়ার এমন ভুল কেন করবে?
শাদাবের ফুলার লেংথ ডেলিভারিতে খানিকটা ডাউন দ্য উইকেটে এসে ফ্লিক করতে চেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তবে ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। শাদাবের বল সাকিবের ব্যাটে লেগে আঘাত হানে বুটে। আবেদন করলেও খানিকটা সময় নিতে সাকিবকে এলবিডব্লিউ আউট দেন অন ফিল্ড আম্পায়ার হোল্ডস্টক।
তৎক্ষণাৎ রিভিউ নেন সাকিব। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল ব্যাটে লেগেছে। আল্ট্রা এজে দেখা মিলে সেটির প্রমাণও। তাতে খানিকটা হাসি ফুটে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মাঝে। তবে পরোক্ষণেই বদলে যায় দৃশ্যপট। টিভি রিপ্লেতে যে এজ দেখা যায় সেটা ব্যাট এবং মাটির ধরে নিয়ে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে বহাল থাকেন ল্যাংটন। আমলে নেয়া হয়নি তিন মিটারের নিয়মও।
টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারছিলেন না সাকিব। যে কারণে অসন্তোষ নিয়ে আম্পায়ারের সঙ্গে সাকিবকে কথা বলতে দেখা যায়। তবে কাজে আসেনি সাকিবের সেই আলাপচারিতা। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় বাংলাদেশের অধিনায়ককে।
মিসবাহ বলেন, 'এটা পুরোপুরি কমন সেন্সের ব্যাপার! ভুল অনফিল্ড আম্পায়ারের হতে পারে, কিন্তু থার্ড আম্পায়ার এমন ভুল কেন করবে? আসলে এখন ক্রিকেটে এমন সব আইন আসছে যেগুলো আম্পায়ারদেরকে ডিফেন্ড করছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা