ফিরছেন ডমিঙ্গো, আলোচনায় শ্রীরাম
মূলত ভারতীয় এই কোচের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যদিও অধিনায়ক সাকিব আল হাসান প্রকাশ্যেই শ্রীরামকে রেখে দেয়ার পক্ষে মত দিয়েছেন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন এই ব্যাপারে তার সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।
মূলত বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নতুন করে সাজাতেই রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দায়িত্ব তুলে দেয়া হয়েছিল শ্রীরামের কাঁধে। যদিও ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে নিজ দায়িত্ব বহাল তবিয়তে থাকছেন ডমিঙ্গোই। আসন্ন ভারত সিরিজে দিয়ে তিনি আবারও কাজ শুরু করবেন বলে জানালেন সুজন।
তিনি বলেন, 'বিশ্বকাপ পর্যন্ত ছিল (চুক্তি), বিশ্বকাপ শেষ। এটা নিয়ে এখন পর্যন্ত কথা হয়নি। সবাই এতো ব্যস্ত ছিলাম যে এটা নিয়ে কথা হয়নি। জানি না, তারপর ওরও (শ্রীধরন শ্রীরাম) ব্যাপার আছে, ও ফ্রি থাকবে কতটুকু, কতটা সময় দিতে পারবে আমাদের। আমরাও ওকে কতটুকু চাই বা কিভাবে চাই যেহেতু রাসেল (ডমিঙ্গো) আছে। ভারত সিরিজে রাসেলই কাজ করবে। এটা আলাপ-আলোচনার ব্যাপার। এখনই কিছু বলা যাবে না।'
বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচে ব্যর্থ হলেও বাংলাদেশ দলকে টি-টোয়েন্টির মানসিকতা এনে দেয়ার জন্য চেষ্টার কোনো কমতি রাখেননি শ্রীরাম। তার এই বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছে বিসিবি। এ কারণেই তার ওপর লম্বা সময়ের জন্য ভরসা রাখতে চাইবে বিসিবি।
একটু ধোঁয়াশা রেখেই সুজন বলেছেন, 'ম্যানেজমেন্টের ভাবনা সে (শ্রীধরন শ্রীরাম) ভালো কাজ করেছে। দারুণভাবে চেষ্টা করেছে যতটা ওর এফোর্ট করার ছিল। পরিশ্রমী মানুষ, আমি কাজ করেছি, ছেলেদের সঙ্গে মিলে দারুণ একটা পরিবেশ ছিল আমাদের এখানে। শুধু খেলোয়াড়রা না, দল হিসেবে আমাদের ম্যানেজমেন্টের সবার লক্ষ্য ছিল সেভাবেই আমরা চেষ্টা করেছি। শ্রীরাম অবশ্যই ভালো কাজ করেছে, এটা নিয়ে কোন সন্দেহ নেই। আমাকে এটা বলতেই হবে। বাকি কোচদেরও কথা বলতে হবে, সবার অনেক এফোর্ট ছিল। দেখা যাক কি হয়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা