মালিক-হারিস-রাজার পর আরও এক দুর্দান্ত ক্রিকেটারকে দলে ভেড়ালো রংপুর রাইডার্স
এর আগে মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, শোয়েব মালিক ও সিকান্দার রাজাকে দলে নেওয়া রংপুর এবার সরাসরি চুক্তি করেছে পাথুম নিসাঙ্কার সাথে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'শ্রীলঙ্কার নির্ভীক ওপেনার রাইডার্স পরিবারে যোগ দিতে আসছেন। রোমাঞ্চের সাথে ঘোষণা করছি নিসাঙ্কার সানিং। রংপুর রাইডার্স পরিবারে তোমাকে স্বাগতম।'
বিপিএলের ৭ম ও ৮ম আসরে ছিল না রংপুর রাইডার্সের অংশগ্রহণ। তবে এবার বেশ প্রস্তুত হয়েই বিপিএলে ফিরেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ৩ মৌসুমের জন্য বিসিবি যে ৭টি ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করবে, রংপুর তাদেরই একটি।
২৪ বছর বয়সী নিসাঙ্কা শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৩৬টি টি-টোয়েন্টি খেলে করেছেন ১ হাজার ১৫ রান। এই ফরম্যাটে ৯টি অর্ধশতক আছে তার। সেই সাথে আছে ৯টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি অর্ধশতক হাঁকান তিনি, চল্লিশ স্পর্শ করা ইনিংস ছিল মোট তিনটি। ৭ ইনিংসে ২১৪ রান করে বিশ্বকাপের রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন সপ্তম স্থানে।
একনজরে প্লেয়ার্স ড্রাফটের আগে রংপুর রাইডার্সের স্কোয়াড
মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, শোয়েব মালিক, সিকান্দার রাজা, পাথুম নিসাঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা