শুরু আগেই কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেল সাদিও মানের
সেনেগালের বিশ্বকাপ দলে রাখা হলেও জানানো হয়েছিল, নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না। কিন্তু শঙ্কাটা ছিলই, তিনিই আদৌ বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন কি না! শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো, বিশ্বকাপকেই বিদায় বলতে হচ্ছে বায়ার্ন মিউনিখ তারকার।
গ্রুপ পর্বের অন্তত একটি ম্যাচের জন্য হলেও মানেকে দলে চেয়েছিল সেনেগাল। যে কারণে ঝুঁকি নিয়ে রেখে দেওয়া হয় বিশ্বকাপ দলে। তবে বৃহস্পতিবার স্ক্যান করানোর পর পরিষ্কার হয়, বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না।
সেনেগাল দলের চিকিৎসক ম্যানুয়েল আফোনসো বৃহস্পতিবার সংবাদিকদের বলেন, ‘চোটে আক্রান্ত হওয়ার পর থেকে আমরা বায়ার্ন মিউনিখের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। ওর চিকিৎসার সব তথ্য পেতে আমি বায়ার্নে ছুটেও গিয়েছিলাম। সিদ্ধান্ত ছিল, বিশ্বকাপের আগে আরেকটি এমআরআই করানো হবে। সেটি আজ করানো হয়েছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরা যা ভেবেছিলাম, আজকের এমআরআই তার পক্ষে কথা বলছে না। বেদনার সঙ্গে বলতে হচ্ছে, মানেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নিতে হচ্ছে।’
মানে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কয়েক ঘণ্টা পর একটি বিবৃতি দেয় বায়ার্ন মিউনিখ। এরই মধ্যে লন্ডনে মানের পায়ের অস্ত্রোপচার করানো হয়েছে জানিয়ে লেখা হয়, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে সাদিও মানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে মিউনিখে পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করবেন তিনি।’
সদ্য শেষ হওয়া মৌসুমে অসাধারণ খেলেছেন সাদিও মানে। কাতার বিশ্বকাপের ‘এ’ গ্রুপে আছে সেনেগাল। গ্রুপের অপর তিন দল নেদারল্যান্ডস, ইকুয়েডর ও কাতার। সেনেগালের প্রথম ম্যাচ ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live